১০৩ নং আয়াতের তাফসীর:
অত্র আয়াতে আল্লাহ তা‘আলা নিজের সত্তার শপথ করে বলছেন যে, তিনি জানেন কাফির-মুশরিকরা বলবে: এ কুরআন আল্লাহ তা‘আলার কিতাব নয় বরং তাকে একজন লোক শিক্ষা দেয় আর সে তা এসে আমাদের নিকট বর্ণনা করে।
তারা বলত, যেমন তাদের কথা আল্লাহ তা‘আলা তুলে ধরে বলেন:
(وَقَالُوْآ أَسَاطِيْرُ الْأَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰي عَلَيْهِ بُكْرَةً وَّأَصِيْلًا)
“তারা বলে: ‘এগুলো তো সেকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে; এগুলো সকাল-সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়।’’ (সূরা ফুরক্বান ২৫:৫) তারা আরো বলত,
(فَقَالَ إِنْ هٰذَآ إِلَّا سِحْرٌ يُّؤْثَرُ)
“এবং বলল: এটা চিরাচরিত জাদু ছাড়া আর কিছু নয়, (সূরা মুদ্দাচ্ছির ৭৪:২৪)
يُلْحِدُوْنَ অর্থ হক থেকে বিচ্যুত, অর্থাৎ যে সকল মানুষের কথা সত্য নয়, সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, এমনকি তারা আরবি ভাষায় কথাও বলতে পারে না।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. কুরআন কারো শিক্ষা দেয়া কিতাব নয়, বরং আল্লাহ তা‘আলার কালাম, তিনিই এটি নাযিল করেছেন।
২. কুরআন আরবি ভাষায় অবতীর্ণ যার ভাষা অলঙ্কার ও সাহিত্যশৈলী সুউচ্চ।