Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir: Ash-Shu'ara 26:18

26:18
قال الم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ١٨
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًۭا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ ١٨
قَالَ
أَلَمۡ
نُرَبِّكَ
فِينَا
وَلِيدٗا
وَلَبِثۡتَ
فِينَا
مِنۡ
عُمُرِكَ
سِنِينَ
١٨
Pharaoh protested, “Did we not raise you among us as a child, and you stayed several years of your life in our care?
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

ফিরআউন বলল, ‘আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের তত্ত্বাবধানে লালন-পালন করিনি[১] এবং তুমি কি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটাও নি?[২]

[১] ফিরআউন মূসার (আঃ)-এর আহবান ও দাবীর কথা চিন্তা-ভাবনা না করে তাকে অপমান ও লজ্জিত করতে শুরু করল; বলল, 'তুমি কি সেই নও, যে আমার কোলে ও আমার বাড়িতে লালিত-পালিত হয়েছে; যখন আমি বনী-ইস্রাঈলের সন্তানদেরকে হত্যা করছিলাম?'

[২] কেউ কেউ বলেন, মূসা (আঃ) ফিরআউনের রাজ-প্রাসাদে ১৮ বছর, কেউ বলেন ৩০ বছর, আবার কেউ বলেন ৪০ বছর কাটিয়েছেন। অর্থাৎ, এতদিন আমার কাছে কাটানোর পর কয়েক বছর এদিক সেদিকে থেকে এসে নবুঅতের দাবী করতে শুরু করেছ?