Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir: Al-Mu'minun 23:30

23:30
ان في ذالك لايات وان كنا لمبتلين ٣٠
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ ٣٠
إِنَّ
فِي
ذَٰلِكَ
لَأٓيَٰتٖ
وَإِن
كُنَّا
لَمُبۡتَلِينَ
٣٠
Surely in this are lessons.1 And We ˹always˺ put ˹people˺ to the test.
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে; [১] আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম। [২]

[১] নূহ (আঃ)-এর এই ঘটনায় মু'মিনদের পরিত্রাণ ও কাফেরদের ধ্বংসের মধ্যে নিদর্শন রয়েছে। আর তা এই যে, আম্বিয়াগণ যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন, তাতে তাঁরা সত্য। আর এটাও যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হক ও বাতিলের সংঘর্ষের ব্যাপারে তিনি পূর্ণ অবগত থাকেন এবং যথাসময়ে তিনি তার প্রতিকার করেন। অতঃপর বাতিলপন্থীদেরকে এমনভাবে পাকড়াও করেন যে, তাঁর কবল হতে তাদের বাঁচার কোন পথ থাকে না।

[২] আর আমি নবী-রসূলগণ দ্বারা এভাবেই যুগে যুগে মানুষের পরীক্ষা নিয়েছি।