প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর

তাফসির: Al-Isra ১৭:৬০

১৭:৬০
واذ قلنا لك ان ربك احاط بالناس وما جعلنا الرويا التي اريناك الا فتنة للناس والشجرة الملعونة في القران ونخوفهم فما يزيدهم الا طغيانا كبيرا ٦٠
وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِ ۚ وَمَا جَعَلْنَا ٱلرُّءْيَا ٱلَّتِىٓ أَرَيْنَـٰكَ إِلَّا فِتْنَةًۭ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلْمَلْعُونَةَ فِى ٱلْقُرْءَانِ ۚ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَـٰنًۭا كَبِيرًۭا ٦٠
وَاِذْ
قُلْنَا
لَكَ
اِنَّ
رَبَّكَ
اَحَاطَ
بِالنَّاسِ ؕ
وَمَا
جَعَلْنَا
الرُّءْیَا
الَّتِیْۤ
اَرَیْنٰكَ
اِلَّا
فِتْنَةً
لِّلنَّاسِ
وَالشَّجَرَةَ
الْمَلْعُوْنَةَ
فِی
الْقُرْاٰنِ ؕ
وَنُخَوِّفُهُمْ ۙ
فَمَا
یَزِیْدُهُمْ
اِلَّا
طُغْیَانًا
كَبِیْرًا
۟۠
স্মরণ কর, আমি তোমাকে বলেছিলাম যে, তোমার রবব মানুষদেরকে ঘিরে রেখেছেন। আমি তোমাকে (মি’রাজের মাধ্যমে) যে দৃশ্য দেখিয়েছি তা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত (জাক্কুম) গাছটিও মানুষদেরকে পরীক্ষা করার জন্য (যে কারা তা বিশ্বাস ক’রে নেককার হয় আর কারা তা অবিশ্বাস ক’রে পাপী হয়)। আমি তাদেরকে ভয় দেখাই ও সাবধান করি, কিন্তু তাতে তাদের চরম অবাধ্যতাই বৃদ্ধি পায়।
তাফসির
পাঠ
প্রতিফলন
উত্তর
কিরাত
হাদিস

৬০ নং আয়াতের তাফসীর:

এখানে আল্লাহ তা‘আলা বর্ণনা করছেন যে, তিনি সমস্ত মানুষকে পরিবেষ্টন করে আছেন। সুতরাং কোন মানুষ তাঁর রাসূলের কোন ক্ষতি সাধন করতে পারবে না, তারা যত শক্তিশালীই হোক না কেন।

(وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِيْٓ أَرَيْنٰكَ.... )

এখানে أَرَيْنٰكَ বলতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মি‘রাজের রাত্রিতে যা দেখানো হয়েছিল তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ)

বলতে যাক্কুম বৃক্ষকে বুঝানো হয়েছে।

(اَذٰلِکَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِﮍاِنَّا جَعَلْنٰھَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَﮎاِنَّھَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْٓ اَصْلِ الْجَحِیْمِﮏﺫ)

“এ সকল আপ্যায়ন উত্তম, নাকি যাক্কুম গাছ? আমি তা সৃষ্টি করেছি জালিমদের জন্য শাস্তিস্বরূপ। এটি এমন বৃক্ষ, যা উৎপন্ন হয় দোযখের তলদেশ থেকে।” (সূরা স্বফ্ফাত ৩৭:৬২-৬৪)

আয়াত হতে শিক্ষণীয় বিষয়:

১. জাহান্নাম থেকে যে বৃক্ষ উৎগত হয় সে সম্পর্কে জানলাম।