প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর
077

৭৭. সূরা Al-Mursalat

প্রেরিত পুরুষ

সূরাটি পড়ুন ও শুনুন Al-Mursalat অনুবাদ, তাফসির, অডিও আবৃত্তি, শব্দে শব্দে অর্থ এবং প্রতিবর্ণীকরণ সহ।

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১.পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে, ২.অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে, ৩.শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে, ৪.আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে, ৫.অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ, ৬.(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য। ৭.তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে। ৮.যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে, ৯.যখন আকাশ বিদীর্ণ হবে, ১০.যখন পবর্তমালা ধুনিত হবে। ১১.যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে। ১২.(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে? ১৩.চূড়ান্ত ফয়সালার দিনের জন্য। ১৪.সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে? ১৫.সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। ১৬.আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি? ১৭.অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব। ১৮.অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি। ১৯.সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। ২০.আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি? ২১.অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে। ২২.একটা নির্ধারিত সময় পর্যন্ত, ২৩.অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী! ২৪.সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। ২৫.আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
৫৮৪

কুরআনের সাথে সংযুক্ত থাকুন ❤️

নিজেকে নতুন করে শুরু করতে, আত্ম-বিশ্লেষণ করতে এবং কুরআনের সাথে সংযুক্ত থাকতে কিছু সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ অনুস্মারক।

কুরআন পড়ুন, শুনুন, অনুসন্ধান করুন এবং চিন্তা করুন

Quran.com হল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাষায় কুরআন পড়তে, অনুসন্ধান করতে, শুনতে এবং তার উপর চিন্তাভাবনা করার জন্য ব্যবহার করে। এটি অনুবাদ, তাফসির, তেলাওয়াত, শব্দে শব্দ অনুবাদ এবং গভীর অধ্যয়নের জন্য সরঞ্জাম সরবরাহ করে, যা সকলের কাছে কুরআনকে সহজলভ্য করে তোলে।

সাদাকাহ জারিয়াহ হিসেবে, Quran.com মানুষকে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। Quran.Foundation দ্বারা সমর্থিত, একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, Quran.com সকলের জন্য একটি বিনামূল্যের এবং মূল্যবান সম্পদ হিসেবে বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ.

নেভিগেট করুন
বাড়ি
কোরআন রেডিও
আবৃত্তিকারী
আমাদের সম্পর্কে
বিকাশকারীরা
পণ্য আপডেট
প্রতিক্রিয়া
সাহায্য
দান করুন
আমাদের প্রকল্পগুলি
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Quran.Foundation এর মালিকানাধীন, পরিচালিত, অথবা স্পন্সরকৃত অলাভজনক প্রকল্প।
জনপ্রিয় লিঙ্ক

Ayatul Kursi

Surah Yaseen

Surah Al Mulk

Surah Ar-Rahman

Surah Al Waqi'ah

Surah Al Kahf

Surah Al Muzzammil

সাইটম্যাপগোপনীয়তাশর্তাবলী
© ২০২৬ Quran.com. সমস্ত অধিকার সংরক্ষিত
অবদান রাখুন