১.মহা বিপদ ২.কী সেই মহা বিপদ? ৩.মহা বিপদ সম্পর্কে তুমি কী জান? ৪.সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত ৫.আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত। ৬.অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে। ৭.সে সুখী জীবন যাপন করবে। ৮.আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে, ৯.(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান। ১০.তুমি কি জান তা কী? ১১.জ্বলন্ত আগুন।