১.শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে, ২.আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে, ৩.শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে, ৪.আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়, ৫.অতঃপর সব কাজের ব্যবস্থা করে। ৬.সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে, ৭.তারপর আসবে আরেকটি ভূকম্পন। ৮.কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,