১.ত্ব-সীন-মীম। ২.এগুলো সুস্পষ্ট (বা সুস্পষ্টকারী) কিতাবের আয়াত। ৩.তুমি হয়ত এ দুঃখে তোমার প্রাণনাশ করবে যে, তারা মু’মিন হচ্ছে না। ৪.আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের মাথা নত হয়ে যেত (অর্থাৎ তারা ঈমান আনতে বাধ্য হত)।