৪০.আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে, ৪১.অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল ৪২.আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত, ৪৩.আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান। ৪৪.আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান। ৪৫.আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী, ৪৬.এক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয় ৪৭.আর এই যে, পুনরায় সৃষ্টির দায়িত্বভার তাঁরই উপর, ৪৮.আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন আর সম্পদ দেন, ৪৯.আর এই যে, শি‘রা (অর্থাৎ লুব্ধক নক্ষত্র)’র তিনিই প্রতিপালক, ৫০.আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন, ৫১.আর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি। ৫২.আর তার পূর্বে নূহের জাতিকেও, তারা ছিল অত্যধিক যালিম ও সীমালঙ্ঘনকারী। ৫৩.তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন, ৫৪.অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে। ৫৫.অতএব তুমি তোমার প্রতিপালকের কোন নি‘মাতে সন্দেহ পোষণ করবে? ৫৬.অতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী। ৫৭.আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী। ৫৮.আল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)। ৫৯.তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ? ৬০.আর হাসছ, কাঁদছ না? ৬১.বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ, ৬২.তাই, আল্লাহর উদ্দেশ্যে সাজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।[সাজদাহ]
১.ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খন্ডিত হয়েছে, ২.কিন্তু তারা যখন কোন নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে- ‘এটা তো সেই আগের থেকে চলে আসা যাদু।’ ৩.তারা সত্যকে অস্বীকার করে, আর নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। প্রতিটি বিষয়েরই একটা নির্দিষ্ট সময় আছে (সময় আসলেই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে)।