১.লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে? ২.(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে, ৩.যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে। ৪.কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে। ৫.আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে। ৬.(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি? ৭.আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)? ৮.আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ৯.আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী। ১০.রাতকে করেছি আবরণ, ১১.আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। ১২.আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ। ১৩.এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ। ১৪.আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি, ১৫.যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ, ১৬.আর ঘন উদ্যান। ১৭.নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন, ১৮.সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে, ১৯.আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা। ২০.আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে। ২১.জাহান্নাম তো ওঁৎ পেতে আছে, ২২.(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। ২৩.সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, ২৪.সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না ২৫.ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া; ২৬.উপযুক্ত প্রতিফল। ২৭.তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,