৩৯.জাহান্নামই হবে তার আবাসস্থল। ৪০.আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল, ৪১.জান্নাতই হবে তার বাসস্থান। ৪২.এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’ ৪৩.এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক? ৪৪.এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ। ৪৫.যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী। ৪৬.যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।
১.(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল। ২.(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল। ৩.(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত। ৪.কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত। ৫.পক্ষান্তরে যে পরোয়া করে না, ৬.তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ। ৭.সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই। ৮.পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল। ৯.আর সে ভয়ও করে, ১০.তুমি তার প্রতি অমনোযোগী হলে। ১১.না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী, ১২.কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে, ১৩.(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে ১৪.সমুন্নত, পবিত্র। ১৫.(এমন) লেখকদের হাতে ১৬.(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র। ১৭.মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল? ১৮.আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? ১৯.শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন। ২০.অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।