প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর
090

৯০. Al-Balad

নগর

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১.(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ), ২.আর তুমি এই নগরের হালালকারী। ৩.শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের), ৪.আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)। ৫.সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই? ৬.সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি। ৭.সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? ৮.আমি কি তাকে দু’টো চোখ দিইনি? ৯.আর একটা জিহবা আর দু’টো ঠোঁট? ১০.আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি। ১১.(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না। ১২.তুমি কি জান দুর্গম গিরিপথ কী? ১৩.(তা হচ্ছে) দাসমুক্তি। ১৪.অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান ১৫.নিকটাত্মীয় ইয়াতীমকে, ১৬.অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে। ১৭.তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। ১৮.তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)। ১৯.আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)। ২০.তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
091

৯১. Ash-Shams

সূর্য

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১.শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, ২.শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে, ৩.শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে, ৪.শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়, ৫.শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
৬০০

কুরআনের সাথে সংযুক্ত থাকুন ❤️

নিজেকে নতুন করে শুরু করতে, আত্ম-বিশ্লেষণ করতে এবং কুরআনের সাথে সংযুক্ত থাকতে কিছু সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ অনুস্মারক।

কুরআন পড়ুন, শুনুন, অনুসন্ধান করুন এবং চিন্তা করুন

Quran.com হল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাষায় কুরআন পড়তে, অনুসন্ধান করতে, শুনতে এবং তার উপর চিন্তাভাবনা করার জন্য ব্যবহার করে। এটি অনুবাদ, তাফসির, তেলাওয়াত, শব্দে শব্দ অনুবাদ এবং গভীর অধ্যয়নের জন্য সরঞ্জাম সরবরাহ করে, যা সকলের কাছে কুরআনকে সহজলভ্য করে তোলে।

সাদাকাহ জারিয়াহ হিসেবে, Quran.com মানুষকে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। Quran.Foundation দ্বারা সমর্থিত, একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, Quran.com সকলের জন্য একটি বিনামূল্যের এবং মূল্যবান সম্পদ হিসেবে বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ.

নেভিগেট করুন
বাড়ি
কোরআন রেডিও
আবৃত্তিকারী
আমাদের সম্পর্কে
বিকাশকারীরা
পণ্য আপডেট
প্রতিক্রিয়া
সাহায্য
দান করুন
আমাদের প্রকল্পগুলি
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Quran.Foundation এর মালিকানাধীন, পরিচালিত, অথবা স্পন্সরকৃত অলাভজনক প্রকল্প।
জনপ্রিয় লিঙ্ক

Ayatul Kursi

Surah Yaseen

Surah Al Mulk

Surah Ar-Rahman

Surah Al Waqi'ah

Surah Al Kahf

Surah Al Muzzammil

সাইটম্যাপগোপনীয়তাশর্তাবলী
© ২০২৬ Quran.com. সমস্ত অধিকার সংরক্ষিত
অবদান রাখুন