সূরাটি পড়ুন ও শুনুন Sad অনুবাদ, তাফসির, অডিও আবৃত্তি, শব্দে শব্দে অর্থ এবং প্রতিবর্ণীকরণ সহ।
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১.স্ব-দ, উপদেশপূর্ণ কুরআনের শপথ- (এটা সত্য)।২.কিন্তু কাফিররা আত্মম্ভরিতা আর বিরোধিতায় নিমজ্জিত।৩.তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, অবশেষে তারা (ক্ষমা লাভের জন্য) আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোন অবকাশই ছিল না।