প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর

তাফসির: Ya-Sin ৩৬:৭

৩৬:৭
لقد حق القول على اكثرهم فهم لا يومنون ٧
لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ٧
لَقَدْ
حَقَّ
الْقَوْلُ
عَلٰۤی
اَكْثَرِهِمْ
فَهُمْ
لَا
یُؤْمِنُوْنَ
۟
(জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে) তাদের অধিকাংশের উপর (তাদের অন্তঃকরণে সীল লাগিয়ে দেয়ার) বাণী অবধারিত হয়ে গেছে, কাজেই তারা ঈমান আনবে না।
তাফসির
পাঠ
প্রতিফলন
উত্তর
কিরাত
হাদিস

অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে [১]; কাজেই তারা ঈমান আনবে না।

[১] আল্লামা শানক্বীতী রাহে মাহুল্লাহ বলেন, এ আয়াতে ‘বাণী অবধারিত হয়ে গেছে’ বলে অন্যান্য আয়াতে যেভাবে

وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ

[সূরা ফুসসিলাত: ২৫], বা

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ٭ اِنَّالَذَآىِٕقُوْنَ

[সূরা আস-সাফফাত: ৩১] বা

اَفٓمَنْ حَقَّ عَلَيْهِ كًلِمَةُ الْعَذَابِ

[সূরা আস-যুমার: ১৯l অথবা

حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ

[সূরা আয-যুমার: ৭১] অথবা

حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ

[সূরা ইউনুস: ৯৬] এসবগুলোর অর্থ একই আয়াতের তাফসীর। আর তা হচ্ছে:

لَاَمْلِىَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ

[সূরা আস-সাজদাহ: ১৩] অর্থাৎ আমি মানুষ ও জিন জাতি থেকে জাহান্নাম পূর্ণ করব। তাই এ আয়াতের قول এবং উপরোক্ত অন্যান্য আয়াতের كلمة শব্দসমূহ একই অর্থবোধক ৷