প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর

তাফসির: Yusuf ১২:১০৮

১২:১০৮
قل هاذه سبيلي ادعو الى الله على بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين ١٠٨
قُلْ هَـٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓا۟ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَـٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ ١٠٨
قُلْ
هٰذِهٖ
سَبِیْلِیْۤ
اَدْعُوْۤا
اِلَی
اللّٰهِ ؔ۫
عَلٰی
بَصِیْرَةٍ
اَنَا
وَمَنِ
اتَّبَعَنِیْ ؕ
وَسُبْحٰنَ
اللّٰهِ
وَمَاۤ
اَنَا
مِنَ
الْمُشْرِكِیْنَ
۟
বল, ‘এটাই আমার পথ, আল্লাহর পথে আহবান জানাচ্ছি, আমি ও আমার অনুসারীরা, স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মহান, পবিত্র; আমি কক্ষনো মুশরিকদের মধ্যে শামিল হব না।
তাফসির
পাঠ
প্রতিফলন
উত্তর
কিরাত
হাদিস

তুমি বল, ‘এটাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আহবান করি সজ্ঞানে আমি এবং আমার অনুসারীবৃন্দও।[১] আল্লাহ পবিত্র। [২] আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।’

[১] অর্থাৎ, এই তাওহীদের পথই আমার পথ; বরং তা সকল নবীর পথ। এ দিকেই আমি এবং আমার অনুবর্তীরা শরয়ী দলীল সহ পূর্ণ প্রত্যয়ের সাথে মানুষকে আহবান করে থাকি।

[২] অর্থাৎ, আমি ঘোষণা করছি যে, আল্লাহ অংশীদার, সমকক্ষ, মন্ত্রী, পরামর্শদাতা, সন্তান-সন্ততি ও স্ত্রী থেকে পবিত্র।