Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir: Ya-Sin 36:28

36:28
۞ وما انزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين ٢٨
۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ٢٨
۞ وَمَآ
أَنزَلۡنَا
عَلَىٰ
قَوۡمِهِۦ
مِنۢ
بَعۡدِهِۦ
مِن
جُندٖ
مِّنَ
ٱلسَّمَآءِ
وَمَا
كُنَّا
مُنزِلِينَ
٢٨
We did not send any soldiers from the heavens against his people after his death, nor did We need to.
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করিনি[১] এবং বাহিনী প্রেরণ করা আমার নীতিও ছিল না। [২]

[১] অর্থাৎ, হাবীব নাজ্জারের হত্যার পর আমি তাদেরকে ধ্বংসের জন্য আসমান থেকে ফিরিশতাদের কোন বাহিনী প্রেরণ করিনি। এ কথা বলে ঐ জাতির তুচ্ছ হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

[২] অর্থাৎ, যে জাতিকে ধ্বংস করার অন্য পন্থা লেখা হয়, সে জাতির জন্য আমি ফিরিশতাও প্রেরণ করি না।