Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir: Ali 'Imran 3:105

3:105
ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولايك لهم عذاب عظيم ١٠٥
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ تَفَرَّقُوا۟ وَٱخْتَلَفُوا۟ مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْبَيِّنَـٰتُ ۚ وَأُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ ١٠٥
وَلَا
تَكُونُواْ
كَٱلَّذِينَ
تَفَرَّقُواْ
وَٱخۡتَلَفُواْ
مِنۢ
بَعۡدِ
مَا
جَآءَهُمُ
ٱلۡبَيِّنَٰتُۚ
وَأُوْلَٰٓئِكَ
لَهُمۡ
عَذَابٌ
عَظِيمٞ
١٠٥
And do not be like those who split ˹into sects˺ and differed after clear proofs had come to them. It is they who will suffer a tremendous punishment.
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

তোমরা তাদের মত হয়ো না, যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর বিচ্ছিন্ন হয়েছে [১] ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

[১] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘দুই কিতাবী সম্প্রদায় তাদের দ্বীনের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে। আর এ উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে। প্রত্যেক দলই জাহান্নামে যাবে কেবলমাত্র একটি দল ব্যতীত। আর তারা হল আল-জামা’আতের অনুসারী। আমার উম্মতের মধ্যে এমন কিছু দল বেরুবে যাদেরকে কুপ্রবৃত্তি এমনভাবে তাড়িয়ে বেড়াবে, যেমন পাগলা কুকুরে কামড়ানো ব্যক্তিকে সর্বদা কুকুর তাড়িয়ে বেড়ায়’ [আবু দাউদঃ ৪৫৯৭, মুসনাদে আহমাদঃ ৪/১০২]