وارد شوید
وارد شوید
وارد شوید
انتخاب زبان

تفسیر: Fussilat ۱۹:۴۱

۱۹:۴۱
ويوم يحشر اعداء الله الى النار فهم يوزعون ١٩
وَيَوْمَ يُحْشَرُ أَعْدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمْ يُوزَعُونَ ١٩
وَيَوۡمَ
يُحۡشَرُ
أَعۡدَآءُ
ٱللَّهِ
إِلَى
ٱلنَّارِ
فَهُمۡ
يُوزَعُونَ
١٩
[ای پیامبر، یاد کن از] روزى كه دشمنان الله را به سوى آتشِ دوزخ احضار مى‌كنند و [از پراكندگى] بازمی‌دارند،
تفاسیر
لایه‌ها
درس ها
بازتاب ها
پاسخ‌ها
قیراط
حدیث

(স্মরণ কর,) যেদিন[১] আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সমবেত করা হবে এবং ওদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে, [২]

[১] এখানে اذْكُر ঊহ্য আছে। অর্থাৎ, (সেই দিনকে স্মরণ কর,) যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের ফিরিশতারা একত্রিত করবেন। অর্থাৎ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল শত্রুরা একত্রিত হবে।[২] يُوزَعون অর্থাৎ, তাদেরকে থামিয়ে থামিয়ে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলকে একত্রিত করা হবে। (ফাতহুল ক্বাদীর) এই শব্দের আরো ব্যাখ্যা জানার জন্য দ্রষ্টব্য সূরা নামলের ২৭:১৭ নং আয়াতের টীকা।