Se connecter
Se connecter
Se connecter
Sélectionner la langue

Tafsir: Al-Jinn 72:26

72:26
عالم الغيب فلا يظهر على غيبه احدا ٢٦
عَـٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا ٢٦
عَٰلِمُ
ٱلۡغَيۡبِ
فَلَا
يُظۡهِرُ
عَلَىٰ
غَيۡبِهِۦٓ
أَحَدًا
٢٦
[C’est Lui] qui connaît le mystère. Il ne dévoile Son mystère à personne,
Tafsirs
Niveaux
Leçons
Réflexions
Réponses
Qiraat
Hadith

তিনিই গায়েবী বিষয়ের জ্ঞানী, তিনি তাঁর গায়েবের জ্ঞান কারও কাছে প্রকাশ করেন না [১] ,

[১] এখানে আল্লাহ্ তা‘আলা রাসূলকে আদেশ করেছেন যে, যেসব অবিশ্বাসী আপনাকে কেয়ামতের নির্দিষ্ট দিন তারিখ বলে দেয়ার জন্যে পীড়াপীড়ি করে তাদেরকে বলে দিন, কেয়ামতের আগমন ও হিসাব নিকাশ নিশ্চিত; কিন্তু তার নির্দিষ্ট দিন তারিখ আল্লাহ্ তা‘আলা কাউকে বলেন নি। তাই আমি জানি না কেয়ামতের দিন আসন্ন, না আমার রব এর জন্যে দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করে দিবেন। [ইবন কাসীর]