Masuk
Masuk
Masuk
Pilih Bahasa

tafsir: Ghafir 40:79

40:79
الله الذي جعل لكم الانعام لتركبوا منها ومنها تاكلون ٧٩
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَنْعَـٰمَ لِتَرْكَبُوا۟ مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ ٧٩
ٱللَّهُ
ٱلَّذِي
جَعَلَ
لَكُمُ
ٱلۡأَنۡعَٰمَ
لِتَرۡكَبُواْ
مِنۡهَا
وَمِنۡهَا
تَأۡكُلُونَ
٧٩
Allah lah yang menjadikan hewan ternak untukmu, sebagian untuk kamu kendarai dan sebagian lagi kamu makan.
Tafsir
Lapisan
Pelajaran
Refleksi
Jawaban
Qiraat
Hadits

আল্লাহই তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন,[১] কতক তোমাদের আরোহণ করার জন্য ও কতক আহার করার জন্য।[২]

[১] মহান আল্লাহ তাঁর অসংখ্য নিয়ামতের মধ্যে কিছু নিয়ামতের কথা উল্লেখ করছেন। চতুষ্পদ জন্তু বলতে, উট, গরু, ছাগল এবং ভেঁড়া। নর-মাদী মিলিয়ে সর্বমোট আটটি। সূরা আন্আমের ৬:১৪৩-১৪৪ নং আয়াতে এর উল্লেখ হয়েছে।[২] এগুলো বাহনের কাজেও আসে (যেমন উটে সওয়ার হওয়া যায়, গরু গাড়ি টানে) এবং তাদের দুধও পান করা হয়। (যেমন, ছাগল, গাই ও উটনীর দুধ)। এগুলোর গোশত মানুষের কাছে অতি প্রিয় খাদ্য এবং বোঝা বহনের কাজও তাদের থেকে নেওয়া হয়।