Masuk
Masuk
Masuk
Pilih Bahasa

tafsir: Al-Mujadalah 58:20

58:20
ان الذين يحادون الله ورسوله اولايك في الاذلين ٢٠
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَـٰٓئِكَ فِى ٱلْأَذَلِّينَ ٢٠
إِنَّ
ٱلَّذِينَ
يُحَآدُّونَ
ٱللَّهَ
وَرَسُولَهُۥٓ
أُوْلَٰٓئِكَ
فِي
ٱلۡأَذَلِّينَ
٢٠
Sesungguhnya orang-orang yang menentang Allah dan Rasul-Nya, mereka termasuk orang-orang yang sangat hina.
Tafsir
Lapisan
Pelajaran
Refleksi
Jawaban
Qiraat
Hadits

নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে,[১] তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।[২]

[১] مُحَادَّةٌ এমন কঠিন বিরোধিতা, বিদ্বেষ এবং ঝগড়াকে বলা হয়, যাতে বিবদমান উভয় গোষ্ঠীর আপোসে মিলন বড়ই কঠিন হয়। যেন পরস্পর বিরোধী দু'টি দল দুই হদ্দ্ (প্রান্ত বা সীমানায়) থাকে। আর এ থেকে এটা 'বারণ' অর্থেও ব্যবহার হয়। আর এই জন্যই দারোয়ান ও প্রহরীকেও 'হাদ্দাদ' বলা হয়। (ফাতহুল ক্বাদীর)

[২] অর্থাৎ, যেভাবে অতীত উম্মতের মধ্য থেকে আল্লাহ ও তাঁর রসূলের বিরোধীদেরকে লাঞ্ছিত ও ধ্বংস করা হয়েছে, সেইভাবে এরাও ঐ লাঞ্ছিতদের দলভুক্ত হবে এবং এদের ভাগ্যেও দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা ও অপমান ব্যতীত কিছুই জুটবে না।