Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Tafsir: Al-Israa' 17:17

17:17
وكم اهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا ١٧
وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا ١٧
وَكَمۡ
أَهۡلَكۡنَا
مِنَ
ٱلۡقُرُونِ
مِنۢ
بَعۡدِ
نُوحٖۗ
وَكَفَىٰ
بِرَبِّكَ
بِذُنُوبِ
عِبَادِهِۦ
خَبِيرَۢا
بَصِيرٗا
١٧
Dan berapa banyak umat-umat yang kami telah binasakan sesudah zaman Nabi Nuh; dan cukuplah Tuhanmu (wahai Muhammad) mengetahui lagi melihat akan dosa-dosa hambaNya.
Tafsir
Lapisan
Pelajaran
Renungan
Jawapan
Qiraat
Hadis

মক্কার কুরায়েশদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেনঃ “হে কুরায়েশের দল! তোমরা জ্ঞান ও বিবেকের সাথে কাজ কর এবং আমার এই সম্মানিত রাসূলকে (সঃ) মিথ্যা প্রতিপন্ন করো না এবং এভাবে নির্ভয় ও নিশ্চিন্ত হয়ে যেয়ো না। তোমাদের পূর্ববর্তী হযরত নূহের (আঃ) পরযুগের লোকদের কথা চিন্তা করে দেখো যে, রাসূলদেরকে অবিশ্বাস করার। থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এর দ্বারা এটাও জানা যাচ্ছে যে,হযরত নূহের (আঃ) পূর্বে হযরত আদম (আঃ) পর্যন্ত মানুষ দ্বীনে ইসলামের উপর ছিল। সুতরাং হে কুরায়েশরা! তোমরা তাদের অপেক্ষা বেশী সাজ-সরঞ্জাম, শক্তি এবং সংখ্যার অধিকারী নও। এতদসত্ত্বেও তোমরা নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদকে (সঃ) অবিশ্বাস করছো! কাজেই তোমরা আরো বেশী শাস্তির যোগ্য হয়ে পড়েছে। আল্লাহ তাআলার কাছে তার কোন বান্দার কোন কাজ গোপন নেই। ভাল ও মন্দ সবই তাঁর কাছে প্রকাশমান। প্রকাশ্য ও গোপনীয় সবই তিনি জানেন। প্রত্যেক আমল তিনি দেখতে রয়েছেন।