Aanmelden
Aanmelden
Aanmelden
Taal selecteren

Tafseer: An-Nisa 4:94

4:94
يا ايها الذين امنوا اذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن القى اليكم السلام لست مومنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذالك كنتم من قبل فمن الله عليكم فتبينوا ان الله كان بما تعملون خبيرا ٩٤
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا ضَرَبْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُوا۟ وَلَا تَقُولُوا۟ لِمَنْ أَلْقَىٰٓ إِلَيْكُمُ ٱلسَّلَـٰمَ لَسْتَ مُؤْمِنًۭا تَبْتَغُونَ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌۭ ۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبْلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا ٩٤
يَٰٓأَيُّهَا
ٱلَّذِينَ
ءَامَنُوٓاْ
إِذَا
ضَرَبۡتُمۡ
فِي
سَبِيلِ
ٱللَّهِ
فَتَبَيَّنُواْ
وَلَا
تَقُولُواْ
لِمَنۡ
أَلۡقَىٰٓ
إِلَيۡكُمُ
ٱلسَّلَٰمَ
لَسۡتَ
مُؤۡمِنٗا
تَبۡتَغُونَ
عَرَضَ
ٱلۡحَيَوٰةِ
ٱلدُّنۡيَا
فَعِندَ
ٱللَّهِ
مَغَانِمُ
كَثِيرَةٞۚ
كَذَٰلِكَ
كُنتُم
مِّن
قَبۡلُ
فَمَنَّ
ٱللَّهُ
عَلَيۡكُمۡ
فَتَبَيَّنُوٓاْۚ
إِنَّ
ٱللَّهَ
كَانَ
بِمَا
تَعۡمَلُونَ
خَبِيرٗا
٩٤
O, jullie die geloven! Wanneer jullie gaan (vechten) voor de zaak van Allah, controleer dan (de waarheid) en zeg niet tot degene die jullie Salam (groet) geeft: “jij bent geen gelovige,” verlangend naar de vergankelijke goederen van het wereldse leven. Er zijn veel meer voordelen en goederen bij Allah. Zoals hij nu is, waren jullie vroeger ook, tot Allah Zijn" gunsten over jullie heeft uitgestort, wees daarom voorzichtig in het onderscheid. Allah is zich altijd bewust van wat jullie doen.
Tafseers
Lagen
Lessen
Reflecties
Antwoorden
Qiraat
Hadith

৯৪ নং আয়াতের তাফসীর:

শানে নুযূল:

ইবনু আব্বাস (রাঃ)‎ হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীদের পাশ দিয়ে বানী সুলাইম গোত্রের এক লোক তার ছাগল নিয়ে যাচ্ছিল। সে সাহাবীদেরকে সালাম দিল। সাহাবীগণ বলল: সে আমাদের থেকে বাঁচার জন্য সালাম দিয়েছে। তাই সাহাবীগণ তাকে ধরে হত্যা করল, ছাগলগুলো নিয়ে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আগমন করল। তখন

(أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْآ إِذَا ضَرَبْتُمْ... )

আয়াতটি অবতীর্ণ হয়। (তিরমিযী হা: ৩০৩০, আহমাদ হা: ২৪৬২, সহীহ)

(فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ)

‘কারণ আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর গনীমত রয়েছে।’ অর্থাৎ এ কিছু ছাগল থেকে আল্লাহ তা‘আলার নিকট অনেক উত্তম সম্পদ রয়েছে। যা আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আনুগত্যশীলদের জন্য প্রস্তুত করে রেখেছেন।

তারপর আল্লাহ তা‘আলা বলেছেন, তোমরাও তো পূর্বে এরূপ ছিলে। তোমরা ঈমান এনেছিলে কিন্তু প্রকাশ করতে পারনি। আজ তোমরা শক্তিশালী হয়েছ বলে যাচাই-বাছাই না করে যা ইচ্ছা তাই করবে। আল্লাহ তা‘আলা তোমাদের ওপর অনুগ্রহ করেছেন। অতএব তোমাদের দায়িত্ব হল পরীক্ষা-নিরীক্ষা করে নেয়া।

আয়াত থেকে শিক্ষণীয় বিষয়:

১. যুদ্ধ ও জিহাদের জন্য ভ্রমণ করা শরীয়তসম্মত।

২. সকল কাজে যাচাই-বাছাই করা অবশ্যক।

৩. দুনিয়ার প্রতি আসক্ত হওয়াকে নিন্দা করা হল।

৪. অন্যের অবস্থা দেখে উপদেশ গ্রহণ করা উচিত।