Aanmelden
Aanmelden
Aanmelden
Taal selecteren

Tafseer: An-Naba 78:31

78:31
ان للمتقين مفازا ٣١
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ٣١
إِنَّ
لِلۡمُتَّقِينَ
مَفَازًا
٣١
Waarlijk, voor de godvrezenden zal er succes zijn.
Tafseers
Lagen
Lessen
Reflecties
Antwoorden
Qiraat
Hadith

নিশ্চয়ই আল্লাহভীরুদের জন্যই রয়েছে সফলতা;[১]

[১] দুর্ভাগ্যবানদের কথা আলোচনা করার পর এখন সৌভাগ্যবানদের আলোচনা এবং তাদের সেই নিয়ামতের বর্ণনা; যা তারা আখেরাতে উপভোগ করবে। আর এই সাফল্য ও নিয়ামত তাকওয়া (আল্লাহভীরুতা)র ফলে লাভ হবে। তাকওয়া হল ঈমান ও আনুগত্যের চাহিদার পরিপূর্ণতার নাম। সৌভাগ্যবান লোক তো তারাই, যারা ঈমান আনার পর তাকওয়া এবং নেক আমলে যত্নবান হয়। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করুন। আমীন।