Entrar
Entrar
Entrar
Selecione o idioma

Tafsir: Al-'Adiyat 100:1

100:1
والعاديات ضبحا ١
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا ١
وَٱلۡعَٰدِيَٰتِ
ضَبۡحٗا
١
Pelos corcéis resfolegantes,
Tafsirs
Camadas
Lições
Reflexões
Respostas
Qiraat
Hadith

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। [১]

[১] عاديات হল عادية এর বহুবচন শব্দ। এর মূল ধাতু হল عدو। যেমন غزو ধাতু হতে غازيات। মূল শব্দের و কে ي দ্বারা পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হল ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব বা ঘোড়া। ضَبح শব্দের অর্থ হল হাঁপানো। কারো নিকট এর অর্থ হল, চিঁহি রব করা। উদ্দেশ্য সেই অশ্বরাজি; যেগুলি হাঁপিয়ে হাঁপিয়ে অথবা চিঁহি রব করে (ঊর্ধ্বশ্বাসে) জিহাদে দ্রুত গতিতে শত্রুর দিকে ছুটে যায়।