Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir: An-Nur 24:54

24:54
قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حمل وعليكم ما حملتم وان تطيعوه تهتدوا وما على الرسول الا البلاغ المبين ٥٤
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ ۖ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ ۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ ٥٤
قُلۡ
أَطِيعُواْ
ٱللَّهَ
وَأَطِيعُواْ
ٱلرَّسُولَۖ
فَإِن
تَوَلَّوۡاْ
فَإِنَّمَا
عَلَيۡهِ
مَا
حُمِّلَ
وَعَلَيۡكُم
مَّا
حُمِّلۡتُمۡۖ
وَإِن
تُطِيعُوهُ
تَهۡتَدُواْۚ
وَمَا
عَلَى
ٱلرَّسُولِ
إِلَّا
ٱلۡبَلَٰغُ
ٱلۡمُبِينُ
٥٤
Sema: Mt'iini Mwenyezi Mungu, na mt'iini Mtume. Na mkigeuka, basi yaliyo juu yake ni aliyo bebeshwa, na yaliyo juu yenu ni mliyo bebshwa nyinyi. Na mkimt'ii yeye mtaongoka. Na hapana juu ya Mtume ila kufikisha Ujumbe wazi wazi. 1
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

বল, ‘আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর।’ অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী[১] এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী।[২] তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে।[৩] আর রসূলের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। [৪]

[১] অর্থাৎ, তাবলীগ ও দাওয়াতের দায়িত্ব, যা তিনি পালন করে যাচ্ছেন।[২] অর্থাৎ, তাঁর আহবানে সাড়া দিয়ে আল্লাহ ও রসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহ ও রসূলের আনুগত্য করা।[৩] এই জন্য যে, তিনি সরল পথের প্রতি আহবান জানান।[৪] কেউ তাঁর আহবানে সাড়া দিক বা না দিক। যেমন অন্যত্র বলা হয়েছে, {فَإِنَّمَا عَلَيْكَ الْبَلاَغُ وَعَلَيْنَا الْحِسَابُ} অর্থাৎ, তোমার কাজ কেবল পৌঁছে দেওয়া (কেউ মান্য করুক বা না করুক)। আর হিসাবের দায়িত্ব আমার উপর। (সূরা রা'দ ১৩:৪০ আয়াত)