Giriş yap
Giriş yap
Giriş yap
Dil Seçin

Tefsir: Ibrahim 14:41

14:41
ربنا اغفر لي ولوالدي وللمومنين يوم يقوم الحساب ٤١
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ ٤١
رَبَّنَا
ٱغۡفِرۡ
لِي
وَلِوَٰلِدَيَّ
وَلِلۡمُؤۡمِنِينَ
يَوۡمَ
يَقُومُ
ٱلۡحِسَابُ
٤١
"Rabbimiz! Hesap görülecek günde, beni, anamı babamı ve inananları bağışla."
Tefsirler
Katmanlar
Dersler
Yansımalar
Cevaplar
Kıraat
Hadis

‘হে আমার রব! যেদিন হিসেব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন [১]।’

[১] সবশেষে একটি ব্যাপক অর্থবোধক দো’আ করলেন,

‘হে আমার রব! আমাকে আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন ঐদিন, যেদিন হাশরের ময়দানে সারাজীবনের কাজকর্মের হিসাব নেয়া হবে। এতে তিনি মাতা-পিতার জন্যও মাগফেরাতের দো'আ করেছেন। অথচ পিতা অর্থাৎ আযর যে কাফের ছিল, তা কুরআনুল কারীমেই উল্লেখিত রয়েছে। সম্ভবতঃ এ দো’আটি তখন করেছেন, যখন ইবরাহীম আলাইহিস সালাম-কে কাফেরদের জন্য দো’আ করতে নিষেধ করা হয়নি। [ইবন কাসীর]