سائن ان کریں۔
سائن ان کریں۔
سائن ان کریں۔
زبان منتخب کریں۔

تفسیر: الفرقان 25:38

25:38
وعادا وثمود واصحاب الرس وقرونا بين ذالك كثيرا ٣٨
وَعَادًۭا وَثَمُودَا۟ وَأَصْحَـٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًۭا ٣٨
وَّعَادًا
وَّثَمُوْدَاۡ
وَاَصْحٰبَ
الرَّسِّ
وَقُرُوْنًا
بَیْنَ
ذٰلِكَ
كَثِیْرًا
۟
اور قوم عاد قوم ثمود کنویں والوں اور ان کے مابین بہت سی دوسری اقوام (کو بھی ہم نے ہلاک کردیا)
تفاسیر
لیئرز
اسباق
تدبرات
جوابات
قرأت
حدیث

আমি আদ, সামূদ, রাসবাসী[১] এবং ওদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও ধ্বংস করেছিলাম।[২]

[১] 'রাসস্' অর্থ কুয়া 'আসহাবুর রাসস্' অর্থাৎ, কুয়া-ওয়ালা। উক্ত জাতি সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম ইবনে জারীর তাবারী বলেছেন, এর দ্বারা 'আসহাবুল উখদূদ'কে বুঝানো হয়েছে; যার বর্ণনা সূরা বুরুজে এসেছে। (ইবনে কাসীর)

[২] 'قرن' এর সঠিক অর্থ সমসাময়িক কালের লোকদের একটি দল। যখন একটি জাতি শেষ হয়ে যায় ও অন্য এক জাতির সৃষ্টি হয়, তখন তাকেও 'ক্বার্ন' বলা হয়। (ইবনে কাসীর) এই অর্থে প্রত্যেক নবীর উম্মত এক একটি 'ক্বার্ন' হতে পারে। (বাংলায় প্রজন্ম, জাতি বা সম্প্রদায় বলা যায়।)