سائن ان کریں۔
سائن ان کریں۔
سائن ان کریں۔
زبان منتخب کریں۔

تفسیر: المؤمنون 23:72

23:72
ام تسالهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين ٧٢
أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًۭا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌۭ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ ٧٢
اَمْ
تَسْـَٔلُهُمْ
خَرْجًا
فَخَرَاجُ
رَبِّكَ
خَیْرٌ ۖۗ
وَّهُوَ
خَیْرُ
الرّٰزِقِیْنَ
۟
کیا آپ ﷺ ان سے کوئی خراج (اجر) مانگ رہے ہیں ؟ تو آپ ﷺ کے رب کا اجر بہت بہتر ہے اور وہ بہترین رزق دینے والا ہے
تفاسیر
لیئرز
اسباق
تدبرات
جوابات
قرأت
حدیث

নাকি আপনি তাদের আছে কোন প্রতিদান চান? [১] আপনার রব-এর প্রতিদানই তো শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।

[১] এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্ৰমাণ। অর্থাৎ নিজের এ কাজে আপনি পুরোপুরি নিঃস্বাৰ্থ। কোন ব্যাক্তি সততার সাথে এ দোষারোপ করতে পারে না যে, নিজের কোন ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্য আপনার সামনে রয়েছে তাই আপনি এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি এমন একটি যুক্তি যা কুরআনে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরই নয় বরং সাধারণভাবে সকল নবীর সত্যতার প্রমাণ হিসেবে বারবার পেশ করা হয়েছে। [যেমনঃ সূরা আল আন‘আমঃ ৯০; ইউনুসঃ ৭২; হূদঃ ২৯ ও ৫১; ইউসুফঃ ১০৪; আল ফুরকানঃ ৫৭; আশ শু‘আরাঃ ১০৯, ১২৭, ১৪৫, ১৮০; সাবাঃ ৪৭; ইয়াসিনঃ ২১; সাদঃ ৮৬; আশশূরাঃ ২৩ ও আন নাজমঃ ৪০]