Al-A'raf 7:158 قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا الاه الا هو يحيي ويميت فامنوا بالله ورسوله النبي الامي الذي يومن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ١٥٨
قُلْ
یٰۤاَیُّهَا
النَّاسُ
اِنِّیْ
رَسُوْلُ
اللّٰهِ
اِلَیْكُمْ
جَمِیْعَا
لَّذِیْ
لَهٗ
مُلْكُ
السَّمٰوٰتِ
وَالْاَرْضِ ۚ
لَاۤ
اِلٰهَ
اِلَّا
هُوَ
یُحْیٖ
وَیُمِیْتُ ۪
فَاٰمِنُوْا
بِاللّٰهِ
وَرَسُوْلِهِ
النَّبِیِّ
الْاُمِّیِّ
الَّذِیْ
یُؤْمِنُ
بِاللّٰهِ
وَكَلِمٰتِهٖ
وَاتَّبِعُوْهُ
لَعَلَّكُمْ
تَهْتَدُوْنَ
۟
বল, হে মানুষ! আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল, (সেই আল্লাহর) যিনি আকাশসমূহ আর পৃথিবীর রাজত্বের মালিক, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই জীবিত করেন আর মৃত্যু আনেন। কাজেই তোমরা ঈমান আন আল্লাহর প্রতি ও তাঁর প্রেরিত সেই উম্মী বার্তাবাহকের প্রতি যে নিজে আল্লাহর প্রতি ও তাঁর যাবতীয় বাণীর প্রতি বিশ্বাস করে, তোমরা তাঁর অনুসরণ কর যাতে তোমরা সঠিক পথ পেতে পার।
তাফসীর পড়ুন
তাফসির ইবনে কাছের রহ
আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে নবী (সঃ)! আরব, অনারব এবং দুনিয়া জাহানের লোকদেরকে বলে দাও, আমি সকলের জন্যে নবীরূপে প্রেরিত হয়েছি। এটা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দলীল যে, তার উপর নবুওয়াত শেষ হয়ে গেছে এবং তখন থেকে কিয়ামত পর্যন্ত তিনি সারা দুনিয়ার পয়গাম্বর। তাকে আরো বলতে বল
…আল্লাহ তা'আলা স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলছেনঃ হে নবী (সঃ)! আরব, অনারব এবং দুনিয়া জাহানের লোকদেরকে বলে দাও, আমি সকলের জন্যে নবীরূপে প্রেরিত হয়ে
…