Hud 11:89 ويا قوم لا يجرمنكم شقاقي ان يصيبكم مثل ما اصاب قوم نوح او قوم هود او قوم صالح وما قوم لوط منكم ببعيد ٨٩
وَیٰقَوْمِ
لَا
یَجْرِمَنَّكُمْ
شِقَاقِیْۤ
اَنْ
یُّصِیْبَكُمْ
مِّثْلُ
مَاۤ
اَصَابَ
قَوْمَ
نُوْحٍ
اَوْ
قَوْمَ
هُوْدٍ
اَوْ
قَوْمَ
صٰلِحٍ ؕ
وَمَا
قَوْمُ
لُوْطٍ
مِّنْكُمْ
بِبَعِیْدٍ
۟
‘আর হে আমার সম্প্রদায় ! আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যার ফলে তোমাদের উপর তার অনুরূপ বিপদ আপতিত হবে যা আপতিত হয়েছিল নূহের সম্প্রদায়ের উপর অথবা হূদের সম্প্রদায়ের উপর কিংবা সালেহের সম্প্রদায়ের উপর; আর লূতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয়।
তাফসীর পড়ুন
তাফসির ইবনে কাছের রহ
৮৯-৯০ নং আয়াতের তাফসীর হযরত শুআ’ইব (আঃ) তাঁর কওমকে বলেনঃ “হে আমার কওম! তোমরা আমার প্রতি শত্রুতা ও হিংসায় পড়ে কুফরী ও পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ো না; নচেৎ তোমাদের উপর ঐ শাস্তিই এসে পড়বে যা তোমাদের পূর্বে তোমাদের ন্যায় আমলকারীদের উপর এসেছিল। বিশেষ করে হযরত লূতের (আঃ) কওম তো তোমাদের অদূর যুগেই ছিল।
…৮৯-৯০ নং আয়াতের তাফসীর হযরত শুআ’ইব (আঃ) তাঁর কওমকে বলেনঃ “হে আমার কওম! তোমরা আমার প্রতি শত্রুতা ও হিংসায় পড়ে কুফরী ও পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ো না;
…